ঢাকা মেডিক্যাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

‘আজ বিকেলের দিকে নতুন ভবনের মসজিদের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নয়া দিগন্ত অনলাইন
অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার |সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ বলে নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, আজ বিকেলের দিকে নতুন ভবনের মসজিদের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকে বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নিহত ওই ব্যক্তি নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।