৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজমুল হাসান ও মোঃ নাহিদ ভূঁয়া। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান সৈকত।

কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মলিহা খানম, আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ সালেক মুহিদ, উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে ইমামুল হাফিজ নাদিম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নিরুপম মজুমদার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মো. সবুজ হাসানকে সহ-কোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।