বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে বাংলাদেশে সুস্থ সংস্কৃতির পথিকৃৎ ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক কবি মতিউর রহমান মল্লিকের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানী ঢাকার মল্লিক অডিটোরিয়ামে পবিত্র কুরআনে হাকিম তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক জুবায়ের হোসাইন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ দেলোয়ার হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব সাইদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব জাকির হোসাইন। মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিশু সংগঠক নাঈম আল ইসলাম মাহিন এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক নাট্য সম্পাদক ও অনুপম সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক জনাব শাহ কামাল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক জনাব হুজ্জাতুল ইসলাম এবং অনুপম সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা জনাব রাশেদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মরহুমের পরিবারের সদস্য কবি নাঈম আল ইসলাম মাহিন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যবস্থাপনায় ছিলেন অনুপম সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন অনুপম পরিচালক জুবায়ের হোসাইন।



