দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ
নতুন চার মুখ হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নিষেধাজ্ঞা দিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতের সমাধান হবে না: চীন
শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ এই সমস্যার সমাধানে সাহায্য করবে না।’ তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সঙ্কট নিরসনের আহ্বান জানান।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান : বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার
মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
অন্যদিকে বাংলাদেশও আত্মবিশ্বাসী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ডারউইনের জয় এখন অতীত। নতুন কন্ডিশনে নতুন করে শুরু করতে চান তারা। ম্যাকাইয়ের উইকেটকে স্পোর্টিং মনে হয়েছে তার। আপাতত তিন পেসার ও দুই স্পিনারের সমন্বয়েই সন্তুষ্ট শান্ত।
অবসরের ইঙ্গিত ডি মারিয়ার
ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটি সেভাবে এগোয়নি। আমরা বেশ লড়াই করেছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’
বাংলাদেশে ফেরার দরজা খোলা রাখলেন অ্যালান ডোনাল্ড
২০২২ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড। প্রায় দেড় বছর কাজ করার পর ২০২৩ বিশ্বকাপ শেষে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি। বিদায়ের সময় দলের ভেতরের কিছু বিষয় নিয়ে তার মাঝে অভিমানও তৈরি হয়েছিল।
মিরপুরে সেলিম উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থ যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে চলে না যায় এবং চিকিৎসার নামে অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
নিষেধাজ্ঞা দিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতের সমাধান হবে না: চীন
শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ এই সমস্যার সমাধানে সাহায্য করবে না।’ তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সঙ্কট নিরসনের আহ্বান জানান।
বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
গত বছরের নভেম্বরে উত্তরাঞ্চলীয় নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর থেকে সার্বিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রয়োজন হলে ইরানে আরো ১০০ বার হামলা করতাম : ট্রাম্প
‘যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ না নিলে ইরান এসব দেশের সবগুলোকে ধ্বংস করে দিত এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল।’
জাতিসঙ্ঘের মহাসচিব হওয়ার দৌড়ে যারা
জাতিসঙ্ঘের ভবিষ্যৎ মহাসচিব নির্বাচনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নেবে। পরে তার নাম সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে।
শফিকুল ইসলাম মাসুদ জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পথে হাঁটছে
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধীদল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে যদি সরকার সংসদে জনগণের দাবি মেনে না নেয়।
এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছাড়ে ৩২ লাখ ডলার ঋণ
আর্থিক খাতে নজিরবিহীন লুটপাটের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসএস পাওয়ার-১ লিমিটেড’-এর অনুকূলে বিশেষ ছাড় দিয়ে ৩২ লাখ মার্কিন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে অনুমোদিত একটি বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের আওতায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অংশে থাকা অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ মার্কিন ডলার (প্রায় ৩৮ কোটি টাকা) ছাড়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জাম আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রেও আইনি শর্ত শিথিল করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ে স্বস্তি যেমন তেমনি রয়েছে হতাশাও
বিগত আওয়ামী সরকারের লম্বা সময় ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভুগতে থাকা দেশের পুঁজিবাজারগুলো শুরু থেকেই বড় ধরনের প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল নতুন সরকারের আমলে পুঁজিবাজারের পূর্ণ সংস্কার ও বাজারকে বিনিয়োগবান্ধব করে গড়ে তোলা হবে। সরকার গঠনের পর বিগত ১৮০ দিনে পুঁজিবাজারে কিছু কিছু ক্ষেত্রে এ প্রত্যাশার প্রাপ্তি যেমন রয়েছে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে হতাশাও।
জয়-পরাজয় নিশ্চিত সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনীতিতে নতুন উত্তাপ
জয়-পরাজয় নিশ্চিত সত্ত্বেও এই নির্বাচনের ফলাফল ভবিষ্যৎ রাজনীতির অনেক কিছুই নির্ভর করবে। এই নির্বাচন তাই শুধু বঙ্গভবনের জন্য একজন নতুন বাসিন্দা বেছে নেয়ার সাংবিধানিক প্রক্রিয়া নয় বরং এটি সংসদে বিরোধী মতের উপস্থিতি, দলীয় আনুগত্যের সীমা, সংসদ সদস্যের ভোটের স্বাধীনতা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাস্তব প্রয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষাও। কারণ এই অনুচ্ছেদটি বহাল থাকায় দলীয় আনুগত্য ও এমপির স্বাধীন ভোটের ক্ষেত্রে টানাপড়েন সৃষ্টি করেছে।
সালথায় ১৫ দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা সব সময় করে আসছে আমেনা রশিদ ফাউন্ডেশন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
অভিনেত্রী রিধিকার মৃত্যু : প্রেমিক গ্রেফতার
অভিনেত্রী রিধিকা রিধির লাশ উদ্ধারের ঘটনায় তার মা গতকাল একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে আমরা গ্রেফতার করেছি এবং আদালতে পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।
প্রচণ্ড গরমে রোমের টাইবার নদী ভ্রমণে পর্যটকদের স্বস্তি
প্রায় দুই ঘণ্টা পর ট্রাস্তেভেরে এলাকায় প্রাচীন রোমান বন্দরে গিয়ে এ ভ্রমণ শেষ হয়। ট্রাস্তেভেরে নামটির আক্ষরিক অর্থ ‘টাইবারের ওপারে।’
হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত বুধবার (১৯ আগস্ট) গাজার নুসেইরাত এলাকায় এক হামলায় হামাসের এক সন্দেহভাজন কমান্ডারকে হত্যা করেছে তারা।
গাজায় ইসরাইলি হামলার নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের
তুরস্ক, মিসর ও কাতারের মতে, বর্তমানে গাজা সংঘাতের অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে।
গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া
গাজায় অস্ট্রেলীয় ত্রাণকর্মী লালজাওমি ‘জোমি’ ফ্র্যাঙ্ককম ও তার সহকর্মীদের হত্যার ঘটনায় ফৌজদারি তদন্ত না চালানোর ইসরাইলি সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ‘ক্ষুব্ধ’ হয়েছে।
গাজায় ইসরাইলের হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।
ইসরাইলে বাড়ছে দেশত্যাগের ‘সুনামি’, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা
তেল আবিব সরকার যত বেশি কট্টরপন্থী ও ডানপন্থার দিকে ঝুঁকছে, তত বেশি উচ্চশিক্ষিত ও বিত্তশালী ইসরাইলি দেশ ছাড়ছেন।


































































