দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
মালয়েশিয়ার ২ মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি, শ্রমবাজার খোলার ঘোষণা আসছে
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে যেসব বাধা রয়েছে তার মধ্যে অন্যতম বাধা হচ্ছে মামলা জটিলতা। এগুলো দ্রুত শেষ হলেই মনে হয় শ্রমবাজার খোলার ঘোষণা যেকোনো সময় আসতে পারে। ইতোমধ্যে ডিবির তদন্তে মানবপাচার ও মানিলন্ডারিং মামলা থেকে সম্প্রতি সবাইকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। তবে একই মামলায় অপর একটি ধারায় ৫২ জনকে অব্যাহতির আবেদন এবং ৫১ জনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের নাম উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসব নামের মধ্যে কিছু এজেন্সির মালিক ফ্যাসিস্ট রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তাদের নামে আরো অনেক মামলা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল চর্চাকে শিক্ষাব্যবস্থার সাথে সম্পৃক্ত করে একটি বহুমাত্রিক শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে। বৈশ্বিক কর্মবাজারে জায়গা করে নিতে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি একটি তৃতীয় ভাষায়ও পারদর্শী হতে হবে। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে।
বিধ্বংসী ফ্রান্সে বিধ্বস্ত সুইডেন, এমবাপ্পের নয়া রেকর্ড
এমবাপ্পের রেকর্ড গড়া সব গোলে মেটলাইফ স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে বুধবার ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। তাদের অন্য গোলদাতা ব্রাডলে বার্কোলা।
এমবাপ্পে-দেশমের বোঝাপড়ায় নতুন স্বপ্ন ফ্রান্সের
তাদের বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা আর একসাথে লড়াই করার মানসিকতা ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। যেমনটা দেখিয়েছিল ১৯৯৮ সালে। সেবার ফ্রান্সের বিশ্বকাপ জয়ের বড় শক্তি ছিল কোচ আইমে জ্যাক ও অধিনায়ক দেশমের রসায়ন।
ঝড় থামতেই জ্বলে উঠল মেক্সিকো, ইকুয়েডরের জালে দুই গোল
ম্যাচ শুরুর আগে আজতেকা স্টেডিয়ামের আবহাওয়া ছিল প্রতিকূল। বজ্রপাতের আশঙ্কায় খেলা পিছিয়ে দেওয়া হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মেক্সিকো।
মেসির ঘাড়ে নিশ্বাস, বিশ্বকাপে এমবাপ্পের রেকর্ডযাত্রা
২০২৬ বিশ্বকাপে যেন আরো দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত চার ম্যাচে ছয় গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।
মাদকমুক্ত সমাজ বিনির্মাণ বিষয়ক সেমিনার ‘সবচেয়ে কর্মক্ষম ও উৎপাদনশীল জনগোষ্ঠীই বেশি মাদকের শিকার’
‘বাংলাদেশে প্রায় ৮৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদকাসক্ত। এর বড় অংশই তরুণ।’
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো
ঙ্গলবার (৩০ জুন) পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
বেলুচিস্তানে হামলার পর মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, হামলার সময় আফগান বাহিনীর পাঠানো চারটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সাথে আফগানিস্তান পুনরায় হামলা চালালে তার কঠোর জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছে পাকিস্তান।
যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান : গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে।
নেপালে বার্ড ফ্লুর প্রকোপ বাড়ায় একমাত্র চিড়িয়াখানা বন্ধ
নেপালে বার্ড ফ্লুর সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত পাঁচ লাখ ৯৬ হাজারের বেশি হাঁস-মুরগিকে নিধন করা হয়েছে। একইসাথে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির একমাত্র চিড়িয়াখানা।
হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হলে, তার পক্ষে আইনজীবী হিসেবে সাহসিকতার সাথে আইনি লড়াইয়ে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মালয়েশিয়ার ২ মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি, শ্রমবাজার খোলার ঘোষণা আসছে
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে যেসব বাধা রয়েছে তার মধ্যে অন্যতম বাধা হচ্ছে মামলা জটিলতা। এগুলো দ্রুত শেষ হলেই মনে হয় শ্রমবাজার খোলার ঘোষণা যেকোনো সময় আসতে পারে। ইতোমধ্যে ডিবির তদন্তে মানবপাচার ও মানিলন্ডারিং মামলা থেকে সম্প্রতি সবাইকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। তবে একই মামলায় অপর একটি ধারায় ৫২ জনকে অব্যাহতির আবেদন এবং ৫১ জনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের নাম উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসব নামের মধ্যে কিছু এজেন্সির মালিক ফ্যাসিস্ট রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তাদের নামে আরো অনেক মামলা রয়েছে।
বাজারে পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ, আড়ালে হিমাগার মালিকদের কারসাজি
দেশে আলু, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদনের সাথে পাল্লা দিয়ে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বাড়ছে ভোক্তা পর্যায়ে এসব পণ্যমূল্যের অস্বাভাবিক ওঠানামা। মৌসুমে কৃষক একদিকে পণ্যের উৎপাদন খরচও তুলতে পারেন না অথচ কয়েক মাসের ব্যবধানে একই পণ্যের দাম দুই থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায়। বাজার বিশ্লেষকরা বলছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে শুধু উৎপাদন বা সরবরাহ ঘাটতি দায়ী নয়; বরং হিমাগারকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে। এই সিন্ডিকেটের সাথে বড় আড়তদার, পাইকার, মজুদদার এবং কিছু হিমাগার মালিকের যোগসাজশ রয়েছে।
দীর্ঘদিন সরকারি ক্রয়ে সিন্ডিকেট ও গোষ্ঠীতন্ত্র তৈরি করা হয়েছিল
দেশের নতুন উদ্যোক্তারা যাতে যেকোনো ব্যবসা-বাণিজ্যে ন্যায্য প্রতিযোগিতার (ফেয়ার কম্পিটিশন) সুযোগ পান, সেটিই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য সরকারি ক্রয় আইন ও বিধিমালাকে সময়োপযোগী করে নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের পথ আরো সহজ করতে হবে।
কর ন্যায্যতা ও কর আহরণের চ্যালেঞ্জ
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বৈদেশিক মুদ্রার সঞ্চিতি ও রেমিট্যান্স-প্রবাহ ক্রমেই বেড়ে চলছে। কেন্দ্রীয় ব্যাংকের এটা খতিয়ে দেখা বা বিশ্লেষণ করা উচিত যে, এটা কি আমাদের প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকা, নাকি অন্য কিছু। নিশ্চয়ই না। প্রবাসী শ্রমিকদের কাছে এত টাকা থাকার কথা নয়। তারা শুধু পাঠাচ্ছেনই। তা কেবল বেড়েই চলছে। ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করলে বিষয়টি বোঝা যাবে। অনেক ব্যবসায়ী, যারা হুন্ডির মাধ্যমে বাইরে ব্যবসা করত, পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের অনেকেই পুঁজিও পাঠিয়েছে
সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই
প্রস্তুতি সভা মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত সৈয়দ আব্দুল হাদী
‘বাংলা গানের উচ্চতা এখন অনেকাংশে নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরে। তার গান ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনন্য মানদণ্ড।’
বেশি আলু খেলে কি সত্যিই গ্যাসের সমস্যা হয়?
অতিরিক্ত আলু খেলে নির্দিষ্ট পরিস্থিতিতে কারো কারো পেটে ফাঁপা ভাব অনুভূত হতে পারে। আবার পেট ভরা লাগতে পারে এবং গ্যাসের সমস্যা তৈরি হতে পারে।
গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় রোববার (২৮ জুন) নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩, নারী ও শিশুসহ আহত ২৫
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (২৭ জুন) বাস্তুচ্যুতদের তাঁবু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিনজন ফিলিস্তিনি নিহত এবং নারী ও শিশুসহ আরো ২৫ জন আহত হয়েছেন।
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩০৪৩
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) আল-মাঘাজি শরণার্থী শিবিরের কাছে এ হামলা চালানো হয়।
গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ২
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলের ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন।



































































