দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
জ্বালানি সঙ্কটে থমকে আছে শিল্প
দেশে গ্যাসসঙ্কট এখন আর শুধু আবাসিক গ্রাহক কিংবা সিএনজি স্টেশনের সমস্যা নয়; এর সরাসরি অভিঘাত পড়ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, রফতানি এবং বিনিয়োগে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এক দিকে বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না, অন্য দিকে শিল্প কারখানাগুলোকে উৎপাদন কমাতে হচ্ছে। ফলে গ্যাসের ঘাটতির প্রকৃত মূল্য দিচ্ছে উৎপাদক, শ্রমিক, রফতানিকারক এবং শেষ পর্যন্ত ভোক্তারা।
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশের সাংবাদিকতা অঙ্গনের একজন প্রবীণ ও প্রথিতযশা ব্যক্তিত্ব। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত তিনি দৈনিক নয়া দিগন্তের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক নিউ নেশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
ম্যাকাইয়ে শরিফুলের ইতিহাস, ব্যাট হাতে ফের চাপে বাংলাদেশ
ম্যাকাইয়ে শরিফুলের ৪৮ রানে রেকর্ড ৭ উইকেটে অস্ট্রেলিয়া ২১০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ৩৯/৩ রানে আবার চাপে বাংলাদেশ।
৯ বছর পর ফিরে ইউনাইটেডকে স্তব্ধ করল হাল সিটি
৯ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই সেমি আজায়ি ও নোবেল মেন্ডির গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল হাল সিটি।
শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় রিয়াল মাদ্রিদের
আর্দা গিলেরের পাস থেকে বেলিংহ্যামের গোলের পর কালাত্রাভার সমতার ম্যাচে, শেষ মুহূর্তে কার্লোস এস্পির গোলে এস্পানিওলকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল।
ম্যাকাইয়ে শরিফুলের ইতিহাস, ব্যাট হাতে ফের চাপে বাংলাদেশ
ম্যাকাইয়ে শরিফুলের ৪৮ রানে রেকর্ড ৭ উইকেটে অস্ট্রেলিয়া ২১০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ৩৯/৩ রানে আবার চাপে বাংলাদেশ।
প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
মাটির নিচে ইরানের গোপন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শনে সশস্ত্র বাহিনীর প্রধান
দেশটির প্রতিরক্ষামন্ত্রী (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল ইবনে-রেজার উপস্থিতিতে জেনারেল আব্দুল্লাহি ভূগর্ভস্থ কারখানাটি ঘুরে দেখেন। সেখানে তাকে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র উৎপাদনের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
ইরানি পাইলটদের ডাঙ্গার হাসপাতালে স্থানান্তরের দাবি তেহরানের
কুয়েত এসব পাইলটের কাছে পৌঁছানোর বিষয়ে সহায়তা করতে সম্মত হওয়ার পরই বিষয়টি সামনে আসে বলে খবর দিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
হরমুজ প্রণালী প্রধানত বন্ধ : বেছে বেছে জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছে ইরান
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালীর চলমান অস্থিরতায় সামরিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক সংকটে পড়েছে ইরাক।
ইরানের সঙ্গে যুদ্ধ ‘ছোটখাটো বিষয় মাত্র' : দাবি ট্রাম্পের
পাশাপাশি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির জন্য ডেমোক্র্যাটদের ওপর দায় চাপিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে, জ্বালানি তেলের দাম খুব শীঘ্রই কমে আসবে।
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ সরকার শিরদাঁড়া সোজা করতে পারল না : হাসনাত আব্দুল্লাহ
‘মালয়েশিয়ার শ্রমবাজারে এবারো ২৫টি রিক্রুটিং অ্যাজেন্সিকে সুযোগ দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির পরিচয়, সক্ষমতা ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, সরাসরি রাজনৈতিক ব্যক্তিদের মালিকানাধীন প্রতিষ্ঠান না এনে তাদের ‘ডামি’ বা ‘প্রক্সি’ প্রতিষ্ঠানকে কাজে লাগানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।’
জ্বালানি সঙ্কটে থমকে আছে শিল্প
দেশে গ্যাসসঙ্কট এখন আর শুধু আবাসিক গ্রাহক কিংবা সিএনজি স্টেশনের সমস্যা নয়; এর সরাসরি অভিঘাত পড়ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, রফতানি এবং বিনিয়োগে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এক দিকে বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না, অন্য দিকে শিল্প কারখানাগুলোকে উৎপাদন কমাতে হচ্ছে। ফলে গ্যাসের ঘাটতির প্রকৃত মূল্য দিচ্ছে উৎপাদক, শ্রমিক, রফতানিকারক এবং শেষ পর্যন্ত ভোক্তারা।
বড় অঙ্কের ঋণ দেয়ার আগে কঠোর যাচাই-বাছাইয়ের নির্দেশ
নিদের্শনায় বলা হয়েছে- ঋণ দেয়ার আগে ঋণগ্রহীতার সক্ষমতা, নগদপ্রবাহ, ব্যবসার কার্যকারিতা, খাত নির্বাচন, একই গ্রুপে মোট ঋণ এবং প্রকৃত মালিকানা যাচাই করতে হবে। বড় ঋণের ক্ষেত্রে শুধু জামানতের ওপর নির্ভর না করে ঋণ পরিশোধের প্রকৃত সক্ষমতা বিবেচনা করতে হবে। কারণ দুর্বল যাচাই ও নজরদারির মাধ্যমে দেয়া ঋণই পরে খেলাপিতে পরিণত হয়ে ব্যাংকের মূলধন ও মুনাফায় চাপ সৃষ্টি করে।
আবারো সেই সিন্ডিকেটের কবলেই মালয়েশিয়ার শ্রমবাজার
সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানো হবে না- এমন তথ্য সরকার তথা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও শেষ পর্যন্ত সিন্ডিকেটের মাধ্যমেই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ঘোষণা শুনতে পেয়ে জনশক্তি প্রেরণের সাথে জড়িত বায়রার আড়াই সহস্রাধিক ব্যবসায়ী এখন হতাশ, ক্ষুব্ধ।
আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ
দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সাথে সাথে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়।
ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
উৎসব উপলক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহগুলোকে ঢাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়।
প্রচণ্ড গরমে রোমের টাইবার নদী ভ্রমণে পর্যটকদের স্বস্তি
প্রায় দুই ঘণ্টা পর ট্রাস্তেভেরে এলাকায় প্রাচীন রোমান বন্দরে গিয়ে এ ভ্রমণ শেষ হয়। ট্রাস্তেভেরে নামটির আক্ষরিক অর্থ ‘টাইবারের ওপারে।’
গোটা বিশ্বেই ইসরাইল নিজের গ্রহণযোগ্যতা পুরোপুরি হারিয়েছে : সাবেক প্রধানমন্ত্রী বেনেট
'নেতানিয়াহু সরকার কোথাও জিততে পারছে না—না গাজায়, না লেবাননে। কোনো যুদ্ধক্ষেত্রেই তাদের কোনো জয় নেই।'
হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত বুধবার (১৯ আগস্ট) গাজার নুসেইরাত এলাকায় এক হামলায় হামাসের এক সন্দেহভাজন কমান্ডারকে হত্যা করেছে তারা।
গাজায় ইসরাইলি হামলার নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের
তুরস্ক, মিসর ও কাতারের মতে, বর্তমানে গাজা সংঘাতের অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে।
গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া
গাজায় অস্ট্রেলীয় ত্রাণকর্মী লালজাওমি ‘জোমি’ ফ্র্যাঙ্ককম ও তার সহকর্মীদের হত্যার ঘটনায় ফৌজদারি তদন্ত না চালানোর ইসরাইলি সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ‘ক্ষুব্ধ’ হয়েছে।
গাজায় ইসরাইলের হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।









































































