দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
সীতাকুণ্ডে জাহাজে বিস্ফোরণে মৃত বেড়ে ৯, আহত ৩০
নিহত খোকনের চাচা ও কারখানাটির সাবেক শ্রমিক আঙ্গুর আলী বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ভয়াবহ পরিস্থিতি দেখতে পান। বিস্ফোরণের পর শ্রমিকরা কারখানার ভেতরে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। গ্যাসের কারণে প্রথম দিকে ভেতরে ঢোকাও সম্ভব হচ্ছিল না।
তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সঙ্কটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।’
গ্যাসের তীব্র সঙ্কট যেসব কারণে, সমাধানে যা করছে সরকার
সাগরে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন করে দেড় শ’ কূপ খননেরও উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
আশিয়ান কাপে খেলার সুযোগ বাংলাদেশের সামনে
সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশ আগে ঢাকায় চার জাতির টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছিল। আশিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হওয়ায় সেই পরিকল্পনার পরিবর্তে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলার দিকেই এগোচ্ছে বাফুফে।
সেঞ্চুরিতে নাফীসের সঙ্গী তানজিদ
নাফীস-তানজিদের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর।
রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ
টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টের ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়।
গ্যাসের তীব্র সঙ্কট যেসব কারণে, সমাধানে যা করছে সরকার
সাগরে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন করে দেড় শ’ কূপ খননেরও উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
ইরানের পরমাণু কর্মসূচি নয়, তেলের দাম কমানোই এখন প্রধান লক্ষ্য : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযানের ব্যাপারে প্রশাসনের সবচেয়ে সন্দিহান সদস্যদের একজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।
ফ্রান্সে নতুন দাবানলে সরিয়ে নেয়া হলো ৫ শতাধিক মানুষ
বৃহস্পতিবার লঁদ এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দেশটির বড় একটি অংশ নতুন করে তাপপ্রবাহের কবলে পড়ে।
ক্রোয়েশিয়ায় দাবানলে ঘরবাড়ি ও গাড়ি পুড়ে ছাই
ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলে দাবানল ছড়িয়ে পড়ায় একটি ছোট পর্যটন শহর থেকে কয়েকশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে ঘরবাড়ি ও গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ইন্দোনেশিয়ায় ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা
‘অনুৎপাদনশীল’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। তারা সবসময় লোকসান করছে, অথচ মুনাফা দেখাচ্ছে। এসব মুনাফা আসলে কাগজে-কলমে তৈরি করা।’
বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না : শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, ‘আমরা ১৮ বছর অনেক আন্দোলনের পরে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেয়া যাবে না।’
পাহাড়কে অস্থিরতার ছক ৩ গোষ্ঠীর সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের
এক দিকে পাহাড়ে অস্থিরতা, অপর দিকে দেশে সীমান্ত এলাকাগুলোতে ‘পুশইন’ বাড়ানো। অপর দিকে সমতলে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সক্রিয় নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে নাশকতা সৃষ্টিসহ গুপ্ত হামলায় বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। এরই মধ্যে ভারতে পলাতক সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলায় তাকে পুঁজি করে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের মধ্যে গোপন তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগের এ ধরনের গোপন তৎপরতার নেপথ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্রের যোগসাজশ দেখতে পাচ্ছেন গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকরা।
মাঠ প্রশাসনে তীব্র অসন্তোষ
দেশের বিভিন্ন স্থানে দাবি-দাওয়া আদায়ের নামে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ, মিছিল, দফতর ঘেরাও এবং ভাঙচুরের ঘটনায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান বিধিবিধান ও নিয়মকানুন মেনে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের প্রতিনিয়ত নানামুখী রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মাঠ পর্যায়ে সরকারি দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেঙ্গল শেলফের পলল ও খনিজ সম্পদে নতুন অর্থনৈতিক দিগন্ত
বিশ্বের সবচেয়ে বড় পলল সরবরাহব্যবস্থা বা ‘সেডিমেন্ট ফিল্টার’ হিসেবে পরিচিত বাংলাদেশ উপকূল ও বঙ্গোপসাগর। প্রতি বছর হিমালয় পর্বতমালা থেকে প্রায় এক শ’ কোটি টনেরও বেশি পলি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে মেঘনা মোহনা হয়ে বঙ্গোপসাগরে এসে জমা হয়। তবে এই সুবিশাল পললরাশিতে কোন নদীর অবদান কতটুকু, খনিজ পদার্থের ভূতাত্ত্বিক রূপান্তর কিভাবে ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পললে লুকিয়ে থাকা খনিজসম্পদ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা সম্ভাবনাময়- তা নিয়ে দীর্ঘদিনের বৈজ্ঞানিক কৌতূহল মেটাতে আন্তর্জাতিক ভূ-বিজ্ঞানীদের একটি গবেষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নলছিটিতে প্রধান শিক্ষকসহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ওসি বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
জামিন পেলেন তানজিন তিশা
গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
দীর্ঘদিন পর উন্মুক্ত বান্দরবানের নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
নিরাপত্তা নির্দেশনাসহ নাফাখুম ও কেওক্রাডংসহ বান্দরবানের ৪ পর্যটন স্পট উন্মুক্ত করায় স্বস্তি ফিরেছে স্থানীয় ও পর্যটকদের মাঝে।
গাজা পরিকল্পনা নিয়ে আলোচনায় কুশনারকে ইসরাইলে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য শান্তি পরিকল্পনা এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। এ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দূত জ্যারেড কুশনারকে ইসরাইলে পাঠানোর কথা বিবেচনা করা হচ্ছে।
ইসরাইলি কারাগারে ৪৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী বন্দী
ইসরাইলি কারাগারে চার হাজার ৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী বন্দী রয়েছেন। বুধবার (১২ আগস্ট) ফিলিস্তিনের বন্দীবিষয়ক কমিশনের প্রধান রায়েদ আবু আল-হুম্মুস এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলি কারাগারে ৪০ ফিলিস্তিনি সাংবাদিক
বর্তমানে বন্দি থাকা সাংবাদিকদের মধ্যে পাঁচজন নারী সাংবাদিকও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী মোট ২৫০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।
দরকষাকষি করতে ১৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরাইল!
মানবাধিকার সংস্থা গিশা জানায়, ইসরাইলের হেফাজতে মারা যাওয়া গাজা ও পশ্চিম তীরের ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির লাশ এখনো হস্তান্তর করা হয়নি। এর মধ্যে অন্তত ৬৮ জন গাজার বাসিন্দা।






































































