দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
পার্বত্য জেলায় পল্লী অবকাঠামো অনুমোদন বিলম্ব ও ঠিকাদারের ধীরে বাস্তবায়নের কবলে প্রকল্প
দেশে তিন পার্বত্য (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি চলছে ঢিমেতালে। ২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরেও শেষ হচ্ছে না। পাঁচ বছরের প্রকল্প এখন আট বছর অতিক্রম করছে। ৭৪৯ কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়ন খরচ এখন ৮৩৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো আরো ক্ষতির শিকার হচ্ছে। সাড়ে সাত বছরে কাজ হয়েছে ৯১.৭৪ শতাংশ পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের তথ্য থেকে জানা গেছে। প্রকল্প পরিচালক জানান, অনুমোদন বিলম্ব ও ২০২৪ সালের আগষ্ট পরবর্তীতে ঠিকাদারের কাজে ধীরগতি। কাজ শেষ করতে মেয়াদ আরো এক বছর বাড়ানো দরকার।
ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ভিডিওটির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। মূলত ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপির সাথে জড়িয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।
টি-২০’তে বাঁ-হাতি পেসারদের রাজা মোস্তাফিজ
টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে উঠেছেন; মাত্র ৩২৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ৪১৬, যা বাংলাদেশী ও আন্তর্জাতিক লিগ মিলিয়ে রেকর্ড।
টি-২০’তে বাঁ-হাতি পেসারদের রাজা মোস্তাফিজ
টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে উঠেছেন; মাত্র ৩২৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ৪১৬, যা বাংলাদেশী ও আন্তর্জাতিক লিগ মিলিয়ে রেকর্ড।
রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন, করেছেন জোড়া গোল
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেই জোড়া গোল করে আল নাসরের ৫-২ জয়ে বড় প্রত্যাবর্তন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যা তাকে সৌদি প্রো লিগে শততম ম্যাচে স্মরণীয় অর্জন এনে দিয়েছে।
খাবারের ভিডিও থেকে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প শুরু
খাবারের একটি ভিডিও থেকে বাংলাদেশী শিকড়ের সন্ধান মেলে সুলিভান ভাইদের, সেখান থেকেই দলে সুযোগ পেয়ে রোনান সুলিভান ফাইনালে পানেনকা শটে গোল করে বাংলাদেশকে শিরোপা জিতান।
৫ থেকে ৯ এপ্রিল বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’
এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন ও উন্নয়ন করা হবে।
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪
রাশিয়া গতকাল শুক্রবার ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার এই হামলায় একটি পশু চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০টি প্রাণী মারা গেছে।
ইসরাইলি গুলিতে সিরিয়ায় নিহত ১
ইসরাইল-অধিকৃত গোলান মালভূমির কাছে কুনিত্রা প্রদেশে ইসরাইলি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বেসামরিক নাগরিকের এই মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের হামলায় একজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
ইরানের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও আঞ্চলিক হুমকি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইরানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে তেহরানের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে বিমান হামলার পর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর
‘মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। আজ সকালে আমি ভাবির (মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস) সাথে কথা বলেছি। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। আজই তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।’
সংবিধান সংস্কার নিয়ে বিতর্কে রাজনীতিতে সঙ্কটের আভাস
জুলাই সনদ বা সংবিধান সংস্কার নিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দলের (জামায়াত-এনসিপি) মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সরকার সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে, অন্যদিকে বিরোধী দল জুলাই সনদ অনুযায়ী সরাসরি সংস্কার বাস্তবায়নের দাবি তুলেছে। তারা গণভোট অনুযায়ী জনগণের রায় মেনে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের দাবিতে আজ শনিবার বিক্ষোভ সমাবেশেরও কর্মসূচি ঘোষণা করেছে।
আন্তর্জাতিক তিন দরপত্রে ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির উদ্যোগ
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে মোট ১৭ লাখ মেট্রিকটন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক তিনটি পৃথক দরপত্র ও সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে ডিজেল ও অকটেন সংগ্রহের প্রস্তাব শনিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় উপস্থাপন করা হবে।
অনুমোদন বিলম্ব ও ঠিকাদারের ধীরে বাস্তবায়নের কবলে প্রকল্প
দেশে তিন পার্বত্য (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি চলছে ঢিমেতালে। ২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরেও শেষ হচ্ছে না। পাঁচ বছরের প্রকল্প এখন আট বছর অতিক্রম করছে। ৭৪৯ কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়ন খরচ এখন ৮৩৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো আরো ক্ষতির শিকার হচ্ছে। সাড়ে সাত বছরে কাজ হয়েছে ৯১.৭৪ শতাংশ পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের তথ্য থেকে জানা গেছে। প্রকল্প পরিচালক জানান, অনুমোদন বিলম্ব ও ২০২৪ সালের আগষ্ট পরবর্তীতে ঠিকাদারের কাজে ধীরগতি। কাজ শেষ করতে মেয়াদ আরো এক বছর বাড়ানো দরকার।
ইতনায় মাদরাসার খোঁজখবর নিলেন এমপি বাচ্চু
সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মাদরাসা, মসজিদ, রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন
২০২৮ সাল পর্যন্ত হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এরপর ২০২৯ সাল থেকে এটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে আয়োজন করা হবে।
সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
গরম বা উষ্ণ পানি পানে স্বাস্থ্যের উপকারিতা প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি ও ভারতের আয়ুর্বেদসহ বিভিন্ন সামগ্রিক (হোলিস্টিক) চিকিৎসা ব্যবস্থায় হাজার বছরের পুরোনো প্রচলিত ধারণা।
ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো খুললো গাজা ক্রসিং
যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ।
গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে ৫ দেশ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স-আইএসএফ) জন্য সেনা পাঠানের প্রতিশ্রুতি দিয়েছে ৫টি দেশ। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া।
গাজায় নিহতের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে
গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা পূর্বের সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি—বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যনচেট গ্লোবাল হেলথে প্রকাশিত স্বাধীন গবেষণায় এমনটাই উঠে এসেছে।
গাজায় ইসরাইলের ফের ভয়াবহ হামলা, নিহত ২৩
খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, গাজা সিটিতে একাধিক আবাসিক ভবনে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি রোগীদের মিসরে যেতে বাধা দিচ্ছে ইসরাইল
আল জাজিরার প্রতিবেদক হিন্দ খৌদারি জানান, মঙ্গলবার মাত্র ১৬ জন ফিলিস্তিনিকে রাফাহ দিয়ে মিসরে প্রবেশের অনুমতি দেয়া হয়। আগের দিন এ সংখ্যা ছিল মাত্র পাঁচজন। অথচ ইসরাইলি কর্মকর্তারা প্রতিদিন উভয় দিক থেকে অন্তত ৫০ জনকে যাতায়াতের অনুমতির কথা বলেছিলেন।





































































