দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী দিল্লি

প্রধানমন্ত্রীকে প্রণয় ভার্মা ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী দিল্লি

দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে দ্বিপক্ষীয় সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে।

তথ্যমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন তৃতীয় দফা রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন তৃতীয় দফা রিমান্ডে

দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তৃতীয় দফায় তাকে চার দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিত আজাদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

election

স্পিন বোলিং মেশিনের সাথে যাত্রা শুরু হলো বাংলাদেশের

স্পিন বোলিং মেশিনের সুবিধাগুলো কী কী তা জানালেন নাফীস। তিনি বলেন, এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন ও আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

তিনি জানান, সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা।

৩৯ বছর পর এফএ কাপের সেমিফাইনালে লিডস

লিডস এর আগে একবারই এফএ কাপের শিরোপা জিতেছে। সেটাও ১৯৭২ সালে। আর শেষবার সেমিফাইনাল খেলেছে ১৯৮৭ সালে। সব মিলিয়ে ৩৯ বছর পর শেষ চারে উঠল তারা।

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরাইলের

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমী নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন।

হরমুজ প্রণালীতে ‘নতুন ব্যবস্থার’ প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী

‘পারস্য উপসাগরে নতুন ব্যবস্থার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আইআরজিসি নৌবাহিনী অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করছে।’

ইউনিফর্ম সিভিল কোড মুসলমানদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে

শরীয়াহ আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে কন্যার অধিকার বদল করে দেয়া হয়েছে। ১৮ বছরের নিচে মুসলিম কন্যার বিয়ে দিলে সাজার ব্যবস্থা রয়েছে, তেমনই তালাক দিতে হবে কোর্টের মাধ্যমে। হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদের মতো বছরের পর বছর ঝুলে থাকতে হতে পারে মুসলিম দম্পতিদেরও।

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন।

মুনাফাহীন ১৭ ব্যাংক, সিএসআর শূন্য ১১ : সঙ্কটে ব্যাংক খাত

বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও।

চাপে সরকার, বাড়ছে সমালোচনাও

জুলাই গণ-অভ্যুত্থানের পর টালমাটাল পরিস্থিতি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জনগণের যে আকাক্সক্ষা ছিল, সেটি পূরণ করতে পারছে না। তারা বলছেন, অনেক ইস্যুতে সরকার রাজনৈতিক বিভেদ সৃষ্টির কারণে গণতন্ত্রের উত্তরণ সত্ত্বেও দেশে কাক্সিক্ষত স্থিতিশীলতা ফিরছে না। এ ছাড়া দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা বাড়ছে।

যুদ্ধের ঝুঁকির মধ্যে বাংলাদেশের অর্থনীতির নীরব লড়াই

বাংলাদেশের অর্থনীতি আজ এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, টাকার ওপর চাপ বাড়ছে; অন্যদিকে রেমিট্যান্সপ্রবাহ ও অভ্যন্তরীণ চাহিদা অর্থনীতিকে ভর করে দাঁড় করিয়ে রেখেছে। সামষ্টিক অর্থনীতির সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়- এগুলো একটি পরিবর্তনশীল অর্থনীতির অন্তর্গত টানাপড়েনের প্রতিচ্ছবি।

dacsu

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও ক্ষমতার অপব্যবহার করে তিনি লাইন অমান্য করে মোটরসাইকেলে তেল নিতে থাকেন।

special-mullet

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

২০২৮ সাল পর্যন্ত হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এরপর ২০২৯ সাল থেকে এটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে আয়োজন করা হবে।

এবার মাকালু জয়ের লক্ষ্য এভারেস্টজয়ী বাবরের

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানে বাবর আলী চেষ্টা করবেন ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ খ্যাত এই চূড়া আরোহণের। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এই অভিযানের আয়োজন করেছে।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো খুললো গাজা ক্রসিং

যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ।

গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে ৫ দেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স-আইএসএফ) জন্য সেনা পাঠানের প্রতিশ্রুতি দিয়েছে ৫টি দেশ। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া।

গাজায় নিহতের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে

গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা পূর্বের সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি—বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যনচেট গ্লোবাল হেলথে প্রকাশিত স্বাধীন গবেষণায় এমনটাই উঠে এসেছে।

গাজায় ইসরাইলের ফের ভয়াবহ হামলা, নিহত ২৩

খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, গাজা সিটিতে একাধিক আবাসিক ভবনে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি রোগীদের মিসরে যেতে বাধা দিচ্ছে ইসরাইল

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খৌদারি জানান, মঙ্গলবার মাত্র ১৬ জন ফিলিস্তিনিকে রাফাহ দিয়ে মিসরে প্রবেশের অনুমতি দেয়া হয়। আগের দিন এ সংখ্যা ছিল মাত্র পাঁচজন। অথচ ইসরাইলি কর্মকর্তারা প্রতিদিন উভয় দিক থেকে অন্তত ৫০ জনকে যাতায়াতের অনুমতির কথা বলেছিলেন।

India-Pakistan-Unrest