দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

নিজেকে ছোট না ভেবে গড়ে তোলো, গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ

নতুন কুঁড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী নিজেকে ছোট না ভেবে গড়ে তোলো, গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ

‘তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো।’

আনোয়ারায় চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণকাজ শুরু, লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা

আনোয়ারায় চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণকাজ শুরু, লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চট্টগ্রামে সিইআইজেডের নির্মাণকাজের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সুফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

প্রধানমন্ত্রীর সাথে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সাথে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

FIFA World Cup 2026

এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনাল খেলার লক্ষ্য জ্যোতির

ওই ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। নারী ক্রিকেটের অন্যতম সেরা তিনটি দলের বিপক্ষে তার সতীর্থরা নিজেদের সেরাটা দেবে বলে প্রত্যাশা করেন জ্যোতি।

পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল

ফিটনেস ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন না শাকিল। কিন্তু ইনজুরি থেকে আগেভাগে সুস্থ হয়ে ওঠায় দ্রুতই দলের সাথে যোগ দেবেন শাকিল।

রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ইয়ান দিওমান্দে

আগামী সপ্তাহে চুক্তি সম্পন্ন করা এবং স্বাস্থ্য পরীক্ষা দিতে দিওমান্দের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করল রিউমার স্ক্যানার

গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করল রিউমার স্ক্যানার

গত ছয় মাসে সর্বোচ্চ ২১টি ভুল সংবাদ প্রকাশ করে প্রথম স্থানে রয়েছে দৈনিক ইনকিলাব। ১৯টি ভুল সংবাদ প্রকাশ করে দ্বিতীয় স্থানে দৈনিক ইত্তেফাক এবং ১৪টি ভুল সংবাদ প্রকাশ করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট।

ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশী নেতা হিসেবে জেলেনস্কিকে স্বাগত জানাবে বার্নহ্যাম

‘বার্নহ্যাম ও জেলেনস্কি একটি ব্রিটিশ নৌঘাঁটি পরিদর্শন করবেন। সেখানে তারা ইউক্রেনীয় সেনাদের যুদ্ধের প্রশিক্ষণে নিয়োজিত দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করবেন।’

সহিংসতা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিন : ট্রাম্পকে ইসরাইলের সাবেক কর্মকর্তাদের বার্তা

সাবেক সেনা, গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অধিনায়কদের সংগঠন 'ইসরাইলি সিকিউরিটি লিডার্স' এই চিঠিটি পাঠায়।

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান আইজেনকোট

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে নেতানিয়াহুর নেতৃত্বের মূল্যায়নের নির্বাচন হিসেবেই এবারের ভোটকে ব্যাপকভাবে দেখা হচ্ছে।

আবারো আন্দোলনে বাধ্য হবো: ভারত সরকারকে হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের ওপর থেকে সব এফআইআর বা প্রাথমিক তদন্তের যে লিখিত অভিযোগ পুলিশ নথিভুক্ত করে, তা দ্রুত বাতিল করতে হবে। আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে হবে। সেই সাথে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি-জোট শাসিত রাজ্যগুলোর পুলিশ যাতে চুক্তি অনুযায়ী ভবিষ্যতে আর কোনো নতুন মামলা না করে, তা নিশ্চিত করতে হবে। তা না করা হলে সিজেপি আবারো আন্দোলনে বসতে বাধ্য হবে।

জুলাই আন্দোলন গাইড করতে কমিটি করেছিল জামায়াত

রফিকুল ইসলাম খান জুলাই আন্দোলন গাইড করতে কমিটি করেছিল জামায়াত

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা এখন স্বীকৃত। মানুষ ভোট দিয়েছে জামায়াতের পক্ষে। দাঁড়িপাল্লার পক্ষে। ১১ দলীয় জোটের পক্ষে। কিন্তু ভোট গণনা করে ঘরে ওঠানোর সামর্থ্য আমাদের ছিল না। আমরা বিশ্বাস করি আমাদের দুর্বলতা আছে। যার কারণে আল্লাহ আমাদের আগামীতে ক্ষমতায় যেতে কোমরটা আরেকটু শক্ত করার সুযোগ দিয়েছেন।

চরম স্বাস্থ্যঝুঁকিতে দেশ

উদ্বেগের সবচেয়ে বড় জায়গা তৈরি হয়েছে শিশুদের মুখগহ্বরের যত্ন নিয়ে। কোমলমতি শিশুদের জন্য বাজারজাত করা ছয়টি বিশেষ টুথপেস্টের চারটিতেই (৬৬.৭ শতাংশ) ক্ষতিকর কণা পাওয়া গেছে। শিশুরা দাঁত ব্রাশ করার সময় প্রায়ই ফেনা গিলে ফেলে, যার ফলে এসব মাইক্রোপ্লাস্টিক সরাসরি তাদের পরিপাকতন্ত্রে প্রবেশ করে শৈশব থেকেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

৫ ইসলামী ব্যাংকে মিলবে না কোনো মুনাফা মূল আমানতের বিপরীতে দেয়া হবে শেয়ার

বাংলাদেশ ব্যাংকের রেজুলিউশন পরিকল্পনা অনুযায়ী, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতের ওপর কোনো মুনাফা দেয়া হবে না। শুধু মূল আমানতের বিপরীতে পুনর্গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার বা ইকুইটি দেয়া হবে। অর্থাৎ এসব আমানতের ক্ষেত্রে কার্যত ‘হেয়ারকাট’ কার্যকর করা হবে। তবে ব্যক্তিপর্যায়ের আমানতকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। সাধারণ গ্রাহকদের কোনো ধরনের হেয়ারকাট করা হবে না। তারা তাদের মূল আমানতের পাশাপাশি প্রাপ্য মুনাফাও পাবেন। ফলে প্রায় ৭৬ লাখ ক্ষুদ্র ও মাঝারি আমানতকারী রেজুলিউশন প্রক্রিয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়বেন না। বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

ঋণের ব্যয় এখনো চড়া, তবে স্থিতির ইঙ্গিত ব্যাংকিং খাতে

বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণের সুদের হার এখনো ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। নীতিগত সুদহার কমার ইঙ্গিত মিললেও এর প্রভাব এখনো পুরোপুরি পৌঁছায়নি উদ্যোক্তা ও শিল্প খাতে। ফলে নতুন বিনিয়োগের গতি প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না, আর কর্মসংস্থান সৃষ্টিও রয়ে গেছে চাপের মুখে। তবে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, সুদের হার বৃদ্ধির দীর্ঘ পর্ব শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে ঋণের ব্যয় ধীরে ধীরে কমতে পারে, যা বিনিয়োগ, উৎপাদন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন প্রশ্ন- এই স্থিতি কত দ্রুত বাস্তব অর্থনীতিতে প্রতিফলিত হবে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাবিপ্রবির অধ্যাপক মোজাম্মেল

অধ্যাপক ড. মোজাম্মেল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রথমবারের মতো শিল্পকলায় গান গাইলেন রুনা লায়লা

রুনা লায়লার ৬২ বছরের সঙ্গীত ক্যারিয়ার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫৪ বছরের ইতিহাসে এটিই তার প্রথম একক সঙ্গীতানুষ্ঠান। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও কণ্ঠের সুর, আবেগ ও পরিবেশনায় তিনি প্রমাণ করেছেন, সঙ্গীতে তার মুগ্ধতা ছড়িয়ে দেয়ার ক্ষমতা আজও অটুট।

হামের থাবায় পড়েছে যুক্তরাষ্ট্র, ভুগছে বাংলাদেশও

বিশেষজ্ঞদের ভাষায়, অন্তত ১২ মাস ধরে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় স্থানীয়ভাবে ভাইরাসের সংক্রমণ না থাকলে এবং নির্ভরযোগ্য রোগ নজরদারি ব্যবস্থা চালু থাকলে তাকে হাম নির্মূল বলা হয়। এখন আর যুক্তরাষ্ট্রে সেই চিত্র দেখা যাচ্ছে না।

গাজায় ইসরাইলি হামলায় নিহত ২, আহত ১২

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন।

'নেতানিয়াহুর বেপরোয়া নীতির কারণে ইসরায়েলি সেনাদের চড়া মূল্য দিতে হচ্ছে'

শনিবারও সামাজিক মাধ্যমে এক বার্তায় গোলান সতর্ক করে জানান, নেতানিয়াহু সরকার পশ্চিম তীরকে একটি 'বারুদের স্তূপ' বানিয়ে ফেলছে

স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ

সাবা রাবাহ তার এই সাফল্য মরহুম বাবা ফায়েদ রাবাহ, মা, ভাইবোন এবং শিক্ষকদের উৎসর্গ করেছেন।

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৯

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরে নির্মাণাধীন মসজিদে আগুন, রামাল্লায় আহত একাধিক কর্মী

গত কয়েক দিন ধরে পশ্চিম তীরজুড়ে ইসরাইলি সংঘাত বাড়ার ধারাবাহিকতায় এই ঘটনাগুলো ঘটল।