দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

FIFA World Cup 2026
রোজার দিনেও মারত, ১ মিনিটে শেষ করতে হতো বাথরুম

রোজার দিনেও মারত, ১ মিনিটে শেষ করতে হতো বাথরুম

জিজ্ঞাসাবাদের জন্য তাকে একটি এসি রুমে নিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো এবং কানের লতি ও লজ্জাস্থানে বৈদ্যুতিক শক দেয়া হতো, যার ফলে ৩-৪ দিন ধরে রক্তক্ষরণ ও তীব্র জ্বালাপোড়া হতো। জঙ্গিবাদের মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে মৃত মানুষের বিকৃত অঙ্গ-প্রত্যঙ্গের ছবি দেখিয়ে একই পরিণতি করার হুমকি দেয়া হতো। সারাক্ষণ হাত পেছনে শিকের সাথে বাঁধা থাকার কারণে তিনি শুতে বা ঘুমাতে পারতেন না। চোখে সার্বক্ষণিক কাপড় ও হাতে হ্যান্ডকাফ থাকার কারণে তার চোখের পাশে ও দু’হাতের কব্জিতে গভীর ঘা হয়ে গিয়েছিল। শরীরে কোনো কাপড় না থাকায় সারাক্ষণ ঝাঁকে ঝাঁকে মশা কামড়াতো।

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টায় পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চার মাস পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

চার মাস পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পাড়ি দেয় জাহাজটি। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

মেসিকে সর্বকালের সেরার স্বীকৃতি দিলেন ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচ বিশ্বকাপে নতুন গোলরেকর্ড গড়া লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করে বলেন, বয়স ৩৮ হলেও তিনি এখনো অন্য সবার চেয়ে আলাদা এক শ্রেণির ফুটবলার।

এক দিনে মেসির চার রেকর্ড, বিশ্বকাপের নতুন ইতিহাস

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩–০ ও ২–০ ব্যবধানের জয়ে মেসির ভূমিকা ছিল নির্ধারক। ম্যাচ দুটি দিয়ে তিনি শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, বরং বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থানকে আরো উঁচুতে নিয়ে গেছেন।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এগিয়ে জর্ডান, চাপে আলজেরিয়া

৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জর্ডান। দলের আক্রমণভাগের সমন্বিত প্রচেষ্টা থেকে বল পেয়ে দারুণ এক ফিনিশিংয়ে আলজেরিয়ার জালে বল জড়িয়ে দেন নিজার আল-রাশদান। তার গোলে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং ম্যাচে এগিয়ে যায় জর্ডান।

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন দেয়নি। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রও ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা নাও করতে পারে।

কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৩

নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক ব্যক্তি এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছেন।

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘যথাযথ জবাব’ দেবে হিজবুল্লাহ

হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি সতর্ক করে দিয়েছেন যে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে লেবাননের এই দলটি তার ‘যথাযথ জবাব’ দেবে।

ইরানকে তেল বিক্রির অনুমতি দিলেও পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, পরমাণু পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের অনুমতি দিতে হবে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত বন্ধনের প্রত্যাশা চীনা মিডিয়ার

চীন এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের সাথে কৌশলগত যোগাযোগ শক্তিশালী করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে। বেইজিং আশা করছে যে, বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও দুই দেশের দীর্ঘদিনের প্রথাগত বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাস অক্ষুণœ থাকবে।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কী পেল বাংলাদেশ?

বাংলাদেশ মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান, কয়লা ও চুনাপাথরের মতো খনিজ উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানায়। পাশাপাশি দুই দেশের জাতীয় জ্বালানি কোম্পানি ও বেসরকারি খাতের অংশীজনদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেয়া হয়।

দিনে ১১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি, ১৫০ কূপ খননের পরিকল্পনা

দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টায় পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ব বাবা দিবস : শ্রদ্ধা ও ভালোবাসায় নেপথ্য কারিগরদের স্মরণের দিন

আজ বিশ্ব বাবা দিবস, যা প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ্বজুড়ে বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পালিত হয়। যুক্তরাষ্ট্রে সূচিত এই দিবসের মাধ্যমে সন্তানের জীবনে বাবার ত্যাগ, ভালোবাসা ও নির্ভরতার ভূমিকা স্মরণ করা হয়।

ইসরাইলকে যুদ্ধের বিদেশী অর্থের বৃহত্তম যোগানদাতা জার্মান-মার্কিন কোম্পানি

জার্মান বীমা প্রতিষ্ঠান আলিয়াঞ্জ এবং তাদের সহযোগী মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান পিমকো ইসরাইলি সরকারি বন্ডে বড় অঙ্কের বিনিয়োগ করেছে, যার ফলে তারা ইসরাইলের অন্যতম বৃহৎ বিদেশী বন্ডধারক হিসেবে উঠে এসেছে।

বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ- প্রথমত, সন্ত্রাসবাদ দমনে অর্জিত সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আরো জোরালোভাবে তুলে ধরা। দ্বিতীয়ত, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তৃতীয়ত, সীমান্ত, পানি বণ্টন ও অভিবাসন ইস্যুতে তথ্যভিত্তিক কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। চতুর্থত, জাতীয় ঐকমত্য ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। কারণ অভ্যন্তরীণ বিভাজন আন্তর্জাতিক চাপ মোকাবেলার সক্ষমতাকে দুর্বল করে। পঞ্চমত, আন্তর্জাতিক গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান তুলে ধরার জন্য কার্যকর জনকূটনীতি পরিচালনা করা।

গাজায় ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে বেসামরিকদের এক সমাবেশে এ হামলা চালানো হয়।

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে রোববার (১৪ জুন) ইসরাইলের হামলায় এক শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৯৬

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭২ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ২৪৬ জন।‘