দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ হেডকোয়ার্টার্স
‘প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে।’
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
আলোচনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৬ জুনের দুই দেশ সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।
বিরোধীদলীয় নেতা চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
বিদেশের সাথে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়। সবকিছু হোক সংসদের ভেতরে। এই সংসদই যেন রাষ্ট্রের সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। চুক্তিগুলো সংসদে এলে জনপ্রতিনিধিরা তা জানতে পারবেন এবং সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন আরো শক্তিশালী হবে।’
সিলেটে জিম্বাবুয়ে ‘এ’ দলের সাথে ড্র করল বাংলাদেশ
এর আগে ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ফলোঅনে পড়তে হয় বাংলাদেশ ইমার্জিং দলকে। পরে শিবলি ও জাকেরের হাফ সেঞ্চুরিতে হার বাঁচিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হয়েছে।
আবারো ড্রেসিংরুমে হৃদয়গ্রাহী বার্তা রেখে গেল ইরান, কী লেখা ছিল তাতে?
‘আমরা ইরান থেকে এসেছি। হাজার বছরের ইতিহাসে আমাদের দেশ সবসময় জয়ের চেয়ে সম্মানকে বেশি মূল্য দিয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু ফলাফলের লড়াই নয়, এটি চরিত্রেরও পরীক্ষা।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুইবার। দক্ষিণ আফ্রিকা জয় ১২ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
সংসদের অধিবেশন রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি
আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।
ভারতীয় মুসলমানদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মাওলানা আরশাদ মাদানি
বিতর্কিত ‘বুলডোজার অভিযান’ প্রসঙ্গেও সমালোচনা করেন জমিয়ত সভাপতি। তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে তার বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আইনের শাসনের পরিপন্থী।
রামের নামে যারা ক্ষমতায় এসেছে, রামই তাদের সরাবেন : কেজরিওয়াল
কেজরিওয়াল অভিযোগ করেন, এই চুরির ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর আসলে একটি লোকদেখানো প্রক্রিয়া মাত্র।
হরমুজে তেলবাহী ট্যাংকারে আঘাত, বাহরাইনে ড্রোন হামলা
শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। জাহাজটির ক্যাপ্টেন হামলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
রামমন্দিরের দান চুরি, ৮ জনের কাছ থেকে উদ্ধার ৮০ লাখ টাকা
এই ঘটনায় ইতোমধ্যেই পদত্যাগ করেছেন ‘রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’র প্রধান চম্পত রাই। তদন্তকারীদের দাবি, তার সাবেক চালক টিন্নু যাদবের কাছেই দানবাক্সের চাবি থাকত এবং অনুদান গণনার কাজেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন।
মাওলানা মামুনুল হক মানুষের অধিকার আদায়ে যেকোনো কঠিন পথ অবলম্বনে আমরা কুণ্ঠিত হবো না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নিজেই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর সংস্কার পরিষদ নিয়ে আর কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। জনগণের সাথে প্রতারণা করে সরকার পরিচালনা করা হচ্ছে।
মধ্যবিত্তে করের বোঝা
কর বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বেসরকারি চাকরিজীবী ও মধ্যবিত্ত পরিবারের ওপর। কারণ দেশের অধিকাংশ বেতনভোগী কর্মী এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়, শিক্ষায় খরচ এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে আর্থিক চাপে রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি এখনো প্রায় ১০ শতাংশের কাছাকাছি অবস্থান করছে; কিন্তু বেসরকারি খাতে অধিকাংশ কর্মীর বেতন বৃদ্ধি সেই হারে হয়নি। ফলে বাস্তব আয় কমে যাওয়ার এই সময়ে করের বোঝা বৃদ্ধি তাদের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলবে।
কোন পথে দুদকের সংস্কার
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছিল বড় প্রত্যাশা নিয়ে। রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও কার্যকর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যেই গঠিত হয় দুদক সংস্কার কমিশন। রাজনীতি ও আমলানির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে কমিশন মোট ৪৭টি সুপারিশ দেয়। কিন্তু সে সুপারিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমলে নেয়া হয়নি। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রস্তাব দুদক আইন সংশোধন অধ্যাদেশে স্থান পায়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত
দুর্যোগ মোকাবেলায় কৌশলগত প্রস্তুতি ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগের ঝুঁকি সামাল দিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি নিরাপদ স্থান বা ‘সেফ জোন’ নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এ লক্ষ্যে উদ্ধারকারী সংস্থাগুলোকে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির প্রযুক্তিগত দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি স্কুল-কলেজে নিয়মিত ফায়ার ড্রিল আয়োজন এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।
মৌলভীবাজারে প্রবাসী ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত
‘অভিযুক্ত ফয়েজ মিয়া সম্প্রতি সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে আসার পর থেকে বাড়ির বসতঘর নিয়ে বাবার সাথে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পরিবার সূত্রে জানা যায়।’
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত সৈয়দ আব্দুল হাদী
‘বাংলা গানের উচ্চতা এখন অনেকাংশে নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরে। তার গান ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনন্য মানদণ্ড।’
বেশি আলু খেলে কি সত্যিই গ্যাসের সমস্যা হয়?
অতিরিক্ত আলু খেলে নির্দিষ্ট পরিস্থিতিতে কারো কারো পেটে ফাঁপা ভাব অনুভূত হতে পারে। আবার পেট ভরা লাগতে পারে এবং গ্যাসের সমস্যা তৈরি হতে পারে।
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩০৪৩
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) আল-মাঘাজি শরণার্থী শিবিরের কাছে এ হামলা চালানো হয়।
গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ২
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলের ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন।
গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ২, আহত ১৫
তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় দু’জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।
মুক্তি পেলেন ইতালির ৩ গাজা সহায়তাকর্মী
গাজায় একটি মানবিক মিশনে যোগ দেয়ার পর লিবিয়ায় আটক থাকা তিন ইতালীয় নাগরিককে মুক্তি দেয়া হয়েছে।


































































