দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
‘ভারত-বাংলাদেশ এক হওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে আহ্বান জামায়াতের
দিনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডা: শফিকুর রহমান। তিনি বলেন, বক্তব্যটি স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এর ব্যাখ্যা জানা প্রয়োজন।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
কবর জিয়ারতের পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন এবং ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র।
ইংল্যান্ড দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরি, তদন্তে পুলিশ
কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে ইংল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্রে সরঞ্জাম বহনকারী যানবাহনগুলোতে ভাঙচুর চালানোর পর এই চুরির ঘটনা ঘটে।
শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে শেখ মেহেদী
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য শেখ মেহেদী হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বাংলাদেশ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
আইএইচএফ ট্রফিতে নেপালকে হারাল বাংলাদেশ
‘ভারতের কাছে হারের পর ভীষণ খারাপ লেগেছিল। কারণ জয়-পরাজয়ের মধ্যে ছিল মাত্র চার গোলের ব্যবধান। চাইলে আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে আনতে পারতাম।’
পররাষ্ট্রমন্ত্রী রফতানি ধরে রাখতে আরো কঠোর প্রতিযোগিতায় নামতে হবে
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান জ্বালানি সঙ্কট ১৯৭০-এর দশকের তেল সঙ্কটকেও ছাড়িয়ে যেতে পারে। ওই সঙ্কটের প্রভাবে ১৯৮০-এর দশকে অনেক উন্নয়নশীল দেশকে উন্নয়নের ‘হারানো এক দশক’ পার করতে হয়েছিল।
আলি খামেনির দাফনের সময় জানাল ইরান
৯ জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে জানাজার পর খামেনিকে সেখানে দাফন করা হবে।
২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের বড় সাফল্য
ভারত টানা তিনটি সফল পরীক্ষার মাধ্যমে তাদের বহুমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (বিএমডি) সক্ষমতা প্রমাণ করেছে।
পাকিস্তানে ৭২ ঘণ্টায় সেনাবাহিনীর অভিযানে ২১ বিদ্রোহী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গোয়েন্দা ঘাঁটিতে গত ৭২ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে চার প্রধান নেতাসহ ভারত-সমর্থিত গোষ্ঠীর ২১ জন বিদ্রোহী নিহত হয়েছেন।
তারেক রহমানের নেতৃত্বে দেশ অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হবে : মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশকে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে।
ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতায় উদ্বিগ্ন ব্যাংকাররা
ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকাররা। তাদের আশঙ্কা, এই পরিস্থিতি শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো ব্যাংকিং খাতের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে আমানতকারীদের আস্থা, আর্থিক স্থিতিশীলতা এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসনের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
করভিত্তি বাড়াতে রাজস্ব কাঠামোতে রূপান্তর
সরকার এক দিকে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, অন্য দিকে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণ- এই তিনটি লক্ষ্যকে একসূত্রে গাঁথার চেষ্টা করেছে। প্রস্তাবে মধ্যমেয়াদে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে কর ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে।
২০ হাজার কোটি টাকার কেনাকাটা করবে সরকার
সিঙ্গাপুর থেকে চার ক্যাটাগরির জ্বালানি তেল ও মরক্কো থেকে সার আমদানি এবং ইউনসেফ থেকে ভ্যাকসিন ক্রয়সহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ১৯ হাজার ৭৬৫ কোটি ৯ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত ওষুধ ক্রয়ের তিনটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ৫০ কোটি ৭৩ লাখ টাকা।
লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
‘সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চের মালিকপক্ষের কাছ থেকেও সোহেলের পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত সৈয়দ আব্দুল হাদী
‘বাংলা গানের উচ্চতা এখন অনেকাংশে নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরে। তার গান ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনন্য মানদণ্ড।’
অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ
বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।
ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাত সমাধানে ৩ দেশের শান্তি তহবিল
ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জানাতে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য চার মিলিয়ন ডলারের একটি যৌথ শান্তি তহবিল চালু করেছে।
গাজা ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৪
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।
ফিলিস্তিনি শিশুহত্যা নিয়ে ইসরাইলি মানবাধিকার সংস্থার ভিডিও প্রকাশ
ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, সংস্থাটির প্রকাশিত ভিডিওটি তারা ‘পর্যালোচনা করছে।’
গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু
গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।







































































