কানাডায় আগাম নির্বাচনের প্রস্তুতি

এএফপি
Printed Edition

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সাথে বিশ্বে যেন আবারো ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। তিনি কানাডার সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আর বাণিজ্য নিয়ে এই হুমকির মধ্যে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী আজই আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন।

খবর অনুসারে, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যযুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরো শক্তিশালী ম্যান্ডেটের আশা করছেন তিনি। চলতি মাসের মাঝামাঝিতে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মার্ক কার্নি। এর আগে গত ১০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন।

আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। এরপর ১৪ মার্চ দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের অবসান ঘটে এবং নতুন প্রধানমন্ত্রী হন মার্ক কার্নি। মূলত মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন যখন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির ‘বাণিজ্যযুদ্ধ’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী-নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। সেসময় কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপকে ‘নিজেদের জীবনের সবচেয়ে বড় সঙ্কট’ হিসেবে অভিহিত করেছিলেন কার্নি।