যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ১৯৯ জন অভিবাসী ভেনেজুয়েলায় পৌঁছেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

’আমরা আজ ১৯৯ জন স্বদেশীকে গ্রহণ করছি, আমাদের দেশের নাগরিক যেখানেই থাকুন না কেন তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত আছি।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ১৯৯ জন অভিবাসী ভেনেজুয়েলায় পৌঁছেছেন
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ১৯৯ জন অভিবাসী ভেনেজুয়েলায় পৌঁছেছেন |বাসস

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ১৯৯ জন অভিবাসীকে বহনকারী একটি বিমান ভেনেজুয়েলায় পৌঁছেছে।

ভেনেজুয়েলার মাইকুয়েটিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেছেন, ’আমরা আজ ১৯৯ জন স্বদেশীকে গ্রহণ করছি, আমাদের দেশের নাগরিক যেখানেই থাকুন না কেন তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত আছি।’ সূত্র : বাসস