স্পেনের কয়লা খনিতে দুর্ঘটনায় হতাহত ৯

ডেগানার খনির ভিতরে একটি যন্ত্র বিকল হয়ে যায়, যার কারণে হতাহতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার ও দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
কয়লা খনিতে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন
কয়লা খনিতে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন |ছবি - সংগৃহীত

স্পেনের উত্তরে আস্তুরিয়াস অঞ্চলে সোমবার একটি কয়লা খনিতে দুর্ঘটনায় পাঁচজন শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক জরুরি পরিষেবা জানিয়েছে। অন্যদিকে দুজন শ্রমিক কোনোরকম আঘাত ছাড়াই বেঁচে গেছেন।

জরুরি পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ডেগানার খনির ভিতরে একটি যন্ত্র বিকল হয়ে যায়, যার কারণে হতাহতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার ও দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

আস্তুরিয়াস অঞ্চলের নেতা অ্যাদ্রিয়ান বারবন দুই দিনের শোক ঘোষণা করেছেন এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র : রয়টার্স