বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও দেশের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নাশিদ গেয়েছেন ইসলামী সঙ্গীত শিল্পী তারিক বিন আজাদ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘সাঈদী আমাদের প্রেরণা’ শিরোনামের এই নাশিদটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নাশিদে আল্লামা সাঈদীর দীর্ঘ কারাবরণ, সত্যের পক্ষে অবিচল থাকা, মিথ্যা অভিযোগ ও জুলুমের বিরুদ্ধে তার সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। নাশিদটির কথায় বলা হয়- ‘সাঈদী প্রিয় সাঈদী, তুমি তো আমাদের প্রেরণা... তুমি তো আমাদের কলিজা।’
নাশিদটির কথা লিখেছেন রিফাত বিন ইসলাম, সাউন্ড ডিজাইন করেছেন হাফিজ আবরার, ভিডিও পরিচালনা করেছেন আহমেদ সায়েদ এবং গ্রাফিক্স ডিজাইন করেছেন ওবায়দুল্লাহ শাকির। গানটি প্রযোজনা করেছে ‘সাউন্ড কুঞ্জ’ লেবেল।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। এর আগে, ২০১০ সালের ২৯ জুন তাকে গ্রেফতার করা হয় এবং যুদ্ধাপরাধের অভিযোগে প্রায় ১৩ বছর কারাবন্দী থাকেন বরেণ্য এ মুফাসসির। মৃত্যুর পর নিজের প্রতিষ্ঠিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
-নাশিদটি শুনতে এখানে ক্লিক করুন



