নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা : উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাজারে ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক সবজির দাম বাড়েনি।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন |ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাজারে ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক সবজির দাম বাড়েনি।

তিনি বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা হবে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত একটি চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ছয়জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক দেয়া হয়।

সূত্র : ইউএনবি