জাতীয় মানবাধিকার সংস্থা লাইট হাউজের উদ্যোগে সোমবার (১৭ মার্চ) রাজধানীর কাঠেরপুল এলাকার ইউনিক চাইনিজ রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মানবাধিকার কর্মী, সমাজসেবী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মানবাধিকারের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লাইট হাউজের আহবায়ক ও ইফতার মাহফিলের সভাপতি ফেরদৌস আহমেদ ভূঁইয়া বলেন, আমাদের সংগঠন সবসময় মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে। সমাজের দুর্বল ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
লাইট হাউজের মিডিয়া প্রধান ও দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের সংস্থার প্রধান কাজ। সংস্থাটি জাতীয় পর্যায়ে মৌলিক মানবাধিকার নিয়ে সাধারণ মানুষের মাঝে কাজ করে যাচ্ছে।
সংগঠনের সদস্য সচিব এ বি এম সাইফুল্লার সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিরা একসাথে ইফতার করেন। পুরো আয়োজন ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতার আবহে ভরা। মানবাধিকারকর্মীরা একত্রিত হয়ে সমাজে ন্যায়বিচার ও মানবতার আলো ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
লাইট হাউজের এই আয়োজন প্রশংসিত হয়েছে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে। ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি।



