ঈদুল ফিতরে জামায়াতের শুভেচ্ছা, ঈদযাত্রা নিরাপদ করার আহ্বান

‘ঈদের আগমন হলেও দ্রব্যমূল্য, পরিবহন সঙ্কট, বাড়তি ভাড়ার কারণে ঈদযাত্রা এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।’

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত লগো
জামায়াত লগো |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদযাত্রা নিরাপদ এবং ঈদকে আনন্দঘন করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা আগস্ট বিপ্লবের চেতনায় ন্যায়-ইনসাফ, মানবিক মূল্যবোধ ভিত্তিক শোষণ, বঞ্চনা, স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত কল্যাণমুখী গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃদ্বয় বলেন, ‘রমজানে সিয়াম-কিয়ামের পর ঈদুল ফিতরের আগমন। ঈদের শিক্ষা হলো আর্ত-মানবতার কল্যাণে এগিয়ে আসা।’ ঈদে যাকাত ও সাদাকাতুল ফিতর যথাযথভাবে আদায় করার আহ্বান জানান তারা।

তারা আরো বলেন, ‘ঈদের আগমন হলেও দ্রব্যমূল্য, পরিবহন সঙ্কট, বাড়তি ভাড়ার কারণে ঈদযাত্রা এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।’ বিজ্ঞপ্তি