জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ পিএইচডি ডিগ্রি লাভ করলেন

‘বাংলায় ইসলামি রাজনীতির উৎপত্তি ও বিকাশ (১৯০৫-১৯৭০)’ শীর্ষক তার গবেষণা গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

‘বাংলায় ইসলামি রাজনীতির উৎপত্তি ও বিকাশ (১৯০৫-১৯৭০)’ শীর্ষক তার গবেষণা গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম সিন্ডিকেট সভায় এই ডিগ্রি অনুমোদন দেয়া হয়। এর আগে বুধবার (১২ মার্চ) একাডেমিক কাউন্সিলের সভায় এটি অনুমোদিত হয়েছিল।

উল্লেখ্য, হামিদুর রহমান আজাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত সরকার তার শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল। ‘জুলাই বিপ্লবের’ ফলে তিনি সেই অধিকার ফিরে পেয়েছেন। এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি