সন্তোষ শর্মা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিয়েছেন : ড. মাসুদ

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচনের মনোনয়ন দাখিল করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ |নয়া দিগন্ত

সন্তোষ শর্মা বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিয়েছেন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘গতকালের প্রোগ্রামটি আমরা সাংবাদিকদের নিয়ে করিনি। বরং সেটি ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ ছিল।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচনের মনোনয়ন দাখিল করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘তিনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে এসেছিলেন। এখন আমি একটি সংগঠনের সম্পাদককে বাদ দিয়ে তো শুধু সভাপতিকে দাওয়াত দিতে পারি না। আমরা ভিন্নধর্মাবলম্বীদের নেতাদের নিয়ে বসেছিলাম। সেই জায়গায় অন্য বিষয়গুলো সেদিন অপ্রাসঙ্গিক ছিল।’

উল্লেখ্য, গতকাল (২৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সন্তোষ শর্মার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।