এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ঘটনা ঘটেছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ছয়জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭১ দশমিক চার শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক ছয় শতাংশ নারী।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৯০২ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী।
সূত্র : ইউএনবি



