অধ্যাপক ডা: মো: সেলিমুজ্জামানকে সভাপতি, অধ্যাপক মো: আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং ডা: মো: আতিয়ার রহমানকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সহ-সভাপতি করা হয়েছে ডা: মো: বেলায়েত হোসেন ঢালীকে।
আগামী কিছু দিনের মধ্যে এই কমিটি জরুরি বার্ষিক সভা (ইজিএম) করে সদস্যদের থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। তারা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর ভূমিকা রাখবেন এই শর্তে এই কমিটি অনুমোদন করেছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা: মো: মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি আশা প্রকাশ করেন পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের এই কমিটির মাধ্যমে বাংলাদেশের শিশু বিশেষজ্ঞরা তাদের পেশাগত মানোন্নয়নে উপকৃত হবেন। এই অ্যাসোসিয়েশন একইসাথে শিক্ষা ও গবেষণায় আত্মনিয়োগ করে জাতির বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখবেন।



