রাজধানীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু
রাজধানীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মো: মোস্তফা ভূইয়া জানান, রাম প্রসাদ সিং গাজীপুর চান্দনা এলাকা Style Craft Ltd কোম্পানি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। বিগত পাঁচ দিন যাবত সেগুন বাগিচা শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃতের নিজ বাসা মিরপুরের শেওড়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার ৪৭৪/১ নম্বর বাসার কার্তিক কুমার সিং -এর ছেলে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।