মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের দল

মঙ্গলবার সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মিলিত সাহায্যকারী দলের সাথে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল ঢাকা ত্যাগ করে।

নয়া দিগন্ত অনলাইন
ফায়ার সার্ভিসের ১০ সদস্যের উদ্ধারকারী দল
ফায়ার সার্ভিসের ১০ সদস্যের উদ্ধারকারী দল |নয়া দিগন্ত

মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিশেষ বিমানে সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মিলিত সাহায্যকারী দলের সাথে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল ঢাকা ত্যাগ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো: ছালেহ উদ্দিনের নেতৃত্বে তিনজন অফিসার ও সাতজন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছেন।

এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।

বিজ্ঞপ্তি