সিলেটে আ’লীগের দয়াসের দখলদারিত্বের বিচার চান কিক বক্সার আলীজ্যাকো

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আলী জ্যাকো। এ সময় সাবেক ফুটবলায় কায়সার হামিদও বক্তব্য রাখেন।

ছবি : নয়া দিগন্ত

সিলেটে আওয়ামী লীগের দয়াসের দখল দারিত্বের বিচার চেয়েছেন তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কিক বক্সিংয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ান বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ নাগরিক আলী জ্যাকো।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আলী জ্যাকো জানান, তার বাড়ি সিলেটের ছাতক, পাই গোয়ান, জাওয়া বাজার হলেও তার ব্রিটিশ এবং বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তার মা গুলনাহের বেগম ব্রিটিশ হলেও বাংলাদেশেই থাকতে পছন্দ করেন বলে বাড়িতেই অবস্থান করছেন। তাই তার মায়ের ইচ্ছায় ১২ সালের মার্চ মাসে জাওয়া বাজারে আব্দুল জলিলের কাছ থেকে তিনি তার মায়ের জন্য একটি দোকান কেনেন। এতে সব নথিপত্রসহ স্বচ্ছ থাকলেও তখন তিনি জানতেন না আবদুল জলিলের দয়াস নামে একটি সন্তান রয়েছে। কিন্তু দোকানটি কেনার পর দয়াসের বিষয়টি জানার পর তিনি বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। পঞ্চায়েতের মাধ্যমে একাধিকবার আমরা যুক্তরাজ্যে শালিসে বসে দোকানটি যত দামে কেনা হয়েছে তা সম্পর্ণ ফেরত সাপেক্ষে দয়াসকে দোকানটি ফেরতের বিষয় চূড়ান্ত হয়।

কিন্তু দয়াস এর মধ্যে দেশে এসে সাবেক এমপি মানিকের সহযোগিতায় সেই দোকান তালা ভেঙে দখলের চেষ্টা করে। এতে দয়াস তার পক্ষে যে প্রমাণাদি দেখান তা ছিল সম্পূর্ণ জাল। যা সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে এ সংক্রান্ত মামলার শুনানিতে জাল প্রমাণিত হয়েছে। এছাড়া আদালত এডিএম পুলিশ রিপোর্ট সহ সমস্ত নথি দেখে হিবানামা মিথ্যা এবং অনিবন্ধিত এর কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন। কারণ আদালত দেখতে পান যে স্বাক্ষরটি তার বাবার স্বাক্ষরের সাথে মিলছে না। এমতাবস্থায় এডিএম আদালত তার রায়ে আমার মাকে দোকানটি ফেরত দেন এবং এসি ল্যান্ডকে দোকানটি আবার খোলে তা বুঝে দেয়ার নির্দেশ দেন। এরপর এসি ল্যান্ড অফিস এসে দোকান খুলে বুঝিয়ে দেয়ার পর। এরপরও কয়েক দফায় দয়াস দোকানটি দখলের চেষ্টা করে তাদের হয়রানি করে এবং তার ভাইকে মিথ্যে মামলায়ও অভিযুক্ত করার চেষ্টা করা হয়।

এছাড়া দয়াস ১৪৪ ধারার এই একই দিনে তার মাকেও অস্ত্র মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার পরিকল্পনা করেন। ২২ সালে ঈদের কয়েক দিন আগে যখন সব আদালত বন্ধ তখন মেয়াদ উর্ত্তীর্ণ পরোয়ানা নিয়ে এই দয়াস ছাতক থানা পুলিশকে প্রভাবিত করে আমার ভাইকে চাঁদাবাজির মামলায় আটক করিয়েছিলেন। এখানেই শেষ নয়। দয়াস এখনো তাকে নানানভাবে হয়রানির চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করে এ বিষয়ে ন্যায় বিচার চান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক ফুটবলায় কায়সার হামিদ বক্তব্য রাখেন।