এমটিবি’র নতুন চেয়ারম্যান রাশেদ, ভাইস চেয়ারম্যান আরিফ দৌলা

ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
এমটিবি’র নতুন চেয়ারম্যান রাশেদ, ভাইস চেয়ারম্যান আরিফ দৌলা
এমটিবি’র নতুন চেয়ারম্যান রাশেদ, ভাইস চেয়ারম্যান আরিফ দৌলা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। আর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আরিফ দৌলা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে রাশেদ আহমেদ চৌধুরী ব্যাংকটির ভাইস চেয়ারম্যান এবং বোর্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এমটিবি’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড ও বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান।

অন্যদিকে, ড. আরিফ দৌলা ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এমটিবি’র চেয়ারম্যান ছিলেন। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড এবং স্টকাস্টিক লজিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি