রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে সাড়ে চার ঘণ্টা

রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে।

রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর রমজানে স্টেশনগুলো বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

গত ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল।

সূত্র : বিবিসি