নতুন মামলায় গ্রেফতার কামরুল-আতিকুল-কামাল

ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম |ইন্টারনেট

ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ সোমবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়। বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা এবং গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র : বাসস