নিয়ম বহির্ভূতভাবে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ।
শনিবার (২২ মার্চ) দুপুর দুইটার দিকে প্রেসক্লাব হলরুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে অধ্যক্ষ হারুন অর রশীদ বলেন, ‘অ্যাডহক কমিটির অধ্যক্ষকে বা কোনো কর্মচারির নিয়োগ বা বরখাস্ত করার এখতিয়ার নেই। বর্তমানে মির্জাপুর মহিলা কলেজে যে পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি রয়েছে তার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য ছাড়া অন্য তিনজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী না হওয়ায় তারা অবৈধ। একটি কমিটির বেশি সংখ্যক সদস্য অবৈধ হওয়ায় কমিটির সকল কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, ‘অ্যাডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের নীতি না মেনে নিজের খেয়াল খুশিমত কমিটি করার অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, অধ্যক্ষ উপস্থিত থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের শিক্ষক সাদিয়া সুলতানাকে দায়িত্ব দিয়েছেন। সাদিয়া সুলতানা ভূয়া রেজুলেশনের মাধ্যমে ব্যাংক হিসেব পরিবর্তন করে কলেজের টাকা আত্মসাৎ করছে বলে তিনি তার লিখিত বক্তব্যে জানান।
তিনি বলেন, ‘তাকে সামাজিকভাবে হেয় করার জন্য অসত্য তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই।’
এসময় মির্জাপুর মহিলা কলেজের দাতা সদস্য মো: ওয়াজ উদ্দিন সিকদার, সহকারী অধ্যক্ষ মহিবর রহমান, প্রভাষক আলাল উদ্দিন, মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন



