বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে রাজধানীর দিলু রোড মাদরাসা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।
সারা দেশে ৪র্থ ও ঢাকা সিটিতে সবার শীর্ষে রয়েছে মাদরাসাটি।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রকাশিত হয়েছে।
এতে সম্মিলিত মেধাতালিকায় ১৫৯ জন ছাত্র স্থান পেয়ে সারা বাংলাদেশে চতুর্থ ও ঢাকা সিটিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসা।
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাউদ্দীন। এই ঈর্ষণীয় ফলাফলের জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।



