চট্টগ্রামে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৭

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার সকালে লোহাগড়ার চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো: আরিফুর রহমান।

তিনি জানান, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ঈদের দিন গত সোমবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।