লালপুরে মাদকাসক্তের আগুনে স্ত্রী ও সন্তান বিপদে : পরিবার ভস্মীভূত

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া থান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত ব্যক্তি।
স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত ব্যক্তি। |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত ব্যক্তি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া থান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহরকয়া থান্দারপাড়া গ্রামের মরহুম তফের উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৫০) মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় রকমের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুন লাগানোর পর স্থানীয়রা তাকে (আমিনুল) আটক করে পুলিশে হস্তান্তর করে।

অভিযোগ উঠেছে যে, আমিনুল ইসলাম ও তার স্ত্রী সন্তানসহ দীর্ঘদিন ধরে মাদককারবারি চালিয়ে আসছে। এর ফলে বাড়ির মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারি লেগেই থাকে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।