রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নোয়াখালীতে জামায়াতের মিছিল

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে জামায়াতের চৌমুহনী শহর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।

দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি ও মাহে রমজানে পবিত্রতা রক্ষার দাবিতে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে জামায়াতের চৌমুহনী শহর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার পর নোয়াখালী জেলা জামায়াতের ইসলামির সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী শহর জামায়াতের আমির জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল এর নেতৃত্বে মিছিলটি চৌমুহনী কাছারিবাড়ি মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডেল্টা গেটে এসে মিছিলটি শেষ হয়।