বগুড়া সদরের টিএমএসএস মেডিক্যাল কলেজসংলগ্ন টিটিআই-এর সামনে বগুড়া টু রংপুর মহাসড়কের রংপুরগামী লেনে মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় খুকিনা বেওয়া ওরফে খুকি (৫৭) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিএমএসএস এ ত্রাণ সংগ্রহ করতে এসে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মহাসড়কের উপর ছিটকে পড়েন তিনি। এরপর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। মৃত খুকির বড় বোন ওমেলা বেওয়া (৬০) এসময় আহত হয়ে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ওসি মইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।



