গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপা-উলানিয়া সড়কে টমটমের সাথে মোটরসাইকেল সংঘর্ষে তামিম তালুকদার(২০) নিহত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

তামিম তালুকদার উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর মাটিভাঙ্গা এলাকার এনামুল তালুকদারের ছেলে।

জানা গেছে, তামিম তালুকদার মোটরসাইকেল নিয়ে দেওয়ান বাজার দিয়ে যাচ্ছিল। ওই মোটরসাইকেলে আরো দু’জন আরোহী ছিল। এ সময় দেওয়ান বাজার সড়কে একটি বাঁশবোঝাই টমটমের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে আরোহী তিনজনই গুরুতর আহত হয়। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন। অন্য আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিলন সিকদার জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।