আল্লামা সাঈদী বলেছেন বাংলাদেশেই প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হবে : শামীম সাঈদী

“জালিম ও নাস্তিকরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধী বানিয়ে অপরাধী বানানোর চেষ্টা করে ছিলো। কিন্তু সেই ফাঁসি আল্লাহ রাব্বুল আলামিন কার্যকর করতে দেননি বরং তাকে সম্মানিত করেছেন।”

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী বলেছেন, আল্লামা সাঈদী বিশ্বের ৫০টি দেশের অধিক রাষ্ট্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয় কোন দেশে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হবে। উত্তরে তিনি বলেন বাংলাদেশে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাজের পরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন মাদরাসা মাঠে আল্লামা সাঈদী নূরানী ও হাফেজী মাদরাসার উদ্বোধন ও সুধি সমাবেশে শামীম সাঈদী প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ইনশাল্লাহ আগামী দিন এ দেশে ইসলামের সূর্য উঠবে এবং পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট। আজকে হলো সেই দিন ২৮ ফেব্রুয়ারি। এই দিনে জালিম ও নাস্তিকরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধী বানিয়ে অপরাধী বানানোর চেষ্টা করে ছিলো। কিন্তু সেই ফাঁসি আল্লাহ রাব্বুল আলামিন কার্যকর করতে দেননি বরং তাকে সম্মানিত করেছেন।

শামীম সাঈদী বলেন, আজকে সেই ২৮ ফেব্রুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিতে আল্লামা সাঈদীর নামে মাদরাসা প্রতিষ্ঠা হলো।