কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে শমশেরনগর রেলস্টেশনের লালগোদাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাও এলাকার মরহুম সুনাউল্যার ছেলে। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মহরম আলীর মৃত্যু হয়। এতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দিপক বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’



