মিরসরাইয়ে উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে মাঠে দুর্গাপুর, মিরসরাই সদর, মিঠানালা ও মিরসরাই পৌর বিএনপির সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী আলেম ও শ্রমজীবীসহ জনসাধারণের সম্মানে এ আয়োজন করা হয়।
এ সময় ইফতার পূর্ব আলোচনা সভায় মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা এম জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বিএনপি নেতা মামুন, মিরসরাই ইউনিয়ন বিএনপি নেতা রবিউল হোসেন রবি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, ছাত্রদল নেতা নাঈম সরকার, ছাত্রদল নেতা মো: তারেক।
এ সময় ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মনিক, বিএনপির প্রবীণ নেতা মাঈন উদ্দিন কোম্পানী, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, মিরসরাই পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, ছুট্টু কমিশনার, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী।



