ঈদের ছুটিতে টানা ১২ দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দরে শুরু হতে যাচ্ছে আমদানি-রফতানি। আগামী সোমবার (৭ এপ্রিল) থেকে আমদানি-রফতানি চালু হবে জানিয়েছে তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
সরকারি ছুটির অংশ হিসেবে রোববার থেকে দেশের সকল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হবে। তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি চালু হবে সোমবার থেকে।



