সুনামগঞ্জ সীমান্ত থেকে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত থেকে শনিবার ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সুনামগঞ্জ সীমান্ত থেকে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জ সীমান্ত থেকে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি |নয়া দিগন্ত

সিলেট প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ মার্চ) ভোররাতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি-২৮ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে সুনামগঞ্জ জেলার লাউরেরগড়, চাঁরাগাও, বনগাঁও, বাঁশতলা, চিনাকান্দি, টেকেরঘাট, বাগানাবাড়ী, চাঁনপুর, চিনাউড়াতে পৃথক অভিযান চালায় বিজিবি-২৮ ব্যাটালিয়ন।

এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় গরু, কয়লা, বিড়ি, মোটরসাইকেল ও সিএনজি রিকশা, পান, সুপারি, চিনি জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম চলছে।’