দামুড়হুদায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
নদীতে ডুবে শিশুর মৃত্যু
নদীতে ডুবে শিশুর মৃত্যু |ইন্টারনেট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশু লামিয়া ওই গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শিশুটি ভৈরবের ধারে তার ভাই জিহাদ হোসেনের সাথে খেলছিল। খেলতে খেলতে তার ভাই জিহাদ বাড়ি চলে গেলে শিশুটি একাই খেলছিল। কোনো এক সময় শিশুটি পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, তিনি এ খবর জানতে পারেননি। খোঁজ নিয়ে দেখছেন।