লুটপাট, গুম-খুনের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিন মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ খুন-গুম, লুটপাট, অর্থ-পাচারসহ যে অপকর্ম করেছে আগে তার বিচার করতে হবে। একইসাথে রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যাতে আর কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে।’
রোববার (২৩ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘১৭ বছরের দুঃসহ অবস্থার পর জনগণ এখন একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ দেখতে চায়। সেই লক্ষে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সারা দেশের মানুষ এখন ইসলামী শাসনব্যবস্থার দিখে ঝুঁকে পড়ছে। তারা অনেকের শাসনামল দেখেছে, শান্তি কোথাও পায়নি। এবার খোলাফায়ে রাশেদার মতো ইসলামী শাসনের সুফল পেতে চায় মানুষ।’
এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজশিসে শূরা সদস্য অধ্যক্ষ আমীরুজ্জামান, জাফর সাদেক, নেজাম ইসলাম পার্টির নেতা আব্দুর রহমান চৌধুরী, এলডিপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এলডিপি নেতা ইয়াকুব আলী চৌধুরী, আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক ও এস এম লুৎফর রহমান প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় বনফুল গ্রুপের পরিচালক শিল্পপতি এম এ শুক্কুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ ও ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: আবু নাসের, চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ডা: শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা: ফরিদুল আলম, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাস্টিট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামালুদ্দিন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তাফা, আরিফুর রশিদ ও অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



