অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার

আওয়ামী লীগের অহংকারের পরিণতি জাতি দেখেছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র ও হুইপ অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘আওয়ামী লীগের অহংকারের পরিণতি জাতি দেখেছে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barisal Sadar
বরিশাল প্রেসক্লাবে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার
বরিশাল প্রেসক্লাবে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার |নয়া দিগন্ত

‘আওয়ামী লীগের অহংকারের পরিণতি জাতি দেখেছে’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র ও হুইপ অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘আগে ছাত্রসংসদ নির্বাচন ছিলো সেখান থেকে নেতৃত্ব আসতো।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মজিবর রহমান সরোয়ার বলেন, ‘এখন ব্যবসায়ীরা রাজনীতিতে এসে প্রকৃত রাজনীতির ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘শেখ মজিবুর ছিলেন বড় নেতা, কিন্তু তিনি কোনো প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না। আওয়ামী লীগ ছিলো চরম অহংকারী, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যাদের অহংকারের পরিণতি আপনারা নিজ চোখে দেখেছেন।’

অ্যাডভোকেট সরোয়ার আরো বলেন, ‘এস আলম ব্যাংক লুট করেছে, বেনজীর শত শত কোটি টাকার মালিক হয়েছে, সবই হয়েছে শেখ হাসিনার পরিকল্পনায়।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিবেদক নাছিম উল আলম, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

প্রেসক্লাবের সহ সভাপতি মো: হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি মো: জাকির হোসেন।