সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
‘শেখ হাসিনা সরকার গত ১৬ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল’ উল্লেখ করে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, ‘ছাত্র-জনতা মিলে ফ্যাসিবাদি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রোববার (২৩ মার্চ) বিকেলে জামালপুরের সরিষাবাড়ীর ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
এরপর তিনি ভাটারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ
খান, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুর জলিল, ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাত প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।



