গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলা শহরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানা পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধাঘন্টা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এসময় এম এ খালেকের বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা জানা যায়নি।
এম এ খালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।



