মিরপুরে ছয়তলা ভবনে আগুন

ভবনটির নিচতলায় জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস |ইন্টারনেট

রাজধানীর মিরপুর সাড়ে-১১’র একটি ছয়তলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ বুধবার দুপর ১টার দিকে আগুন লাগে। ১টা ১৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির নিচতলায় জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্র : বাসস