ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মো: ওবায়দুর রহমান (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মো: ওবায়দুর রহমান (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ডেমরার মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে অসিম পরিবহনের একটি বাস ওবায়দুর রহমানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওবায়দুর রহমানের ভাই মো: কেফায়েত উল্লাহ ঢামেকে এসে লাশ শনাক্ত করেন।

তিনি জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সি বাড়ি। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র : বাসস