ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন তিলকরত্নে

শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হাসান তিলকরত্নে। এছাড়াও বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
হাসান তিলকরত্নে
হাসান তিলকরত্নে |ইন্টারনেট

‘সিনিয়র মেন’স প্রোগ্রামের’ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান তিলকরত্নে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, এসএলসির ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারের সাথে কাজ করবেন তিলকরত্নে। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদেরও দেখভাল করবেন ৫৯ বছর বয়সী তিলকরত্নে।

এর আগে, শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলকরত্নে। এছাড়াও বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলেছেন তিলকরত্নে। দুই ফরম্যাট মিলিয়ে ৮২০০ আন্তর্জাতিক রান করেছেন তিনি।